আরবি লাইপজিগ আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, অসুস্থতার কারণে দিয়োমান্দে দলের সঙ্গে অনুশীলন শিবিরে অংশ নিতে পারছেন না। সুস্থ হলেই তিনি ফিরে আসবেন।

প্রাক-মৌসুম অনুশীলন শিবিরে দলের সঙ্গে কারা যাচ্ছেন, সে বিষয়ে সর্বশেষ তথ্য দিয়েছে আরবি লাইপজিগ। গোলরক্ষক গুলাচি বর্তমানে দলবদল নিয়ে অন্য একটি ক্লাবের সঙ্গে আলোচনা করছেন, তাই তিনি এই শিবিরে দলের সঙ্গে যাবেন না।
ছুটি শেষে পরিকল্পনা অনুযায়ী চলতি সপ্তাহের মাঝামাঝি অনুশীলন শিবিরে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা নুসার।
সংক্রমণে অসুস্থ হওয়ায় দিয়োমান্দে আপাতত দলের সঙ্গে সালফেলডেনে যাবেন না। সুস্থ হয়ে উঠলেই যত দ্রুত সম্ভব শিবিরে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
এর আগে স্কাই জার্মানি জানিয়েছিল, দিয়োমান্দে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং রিয়াল মাদ্রিদে যাওয়ার খুব কাছাকাছি রয়েছেন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দলবদলটি পুরোপুরি চূড়ান্ত করতে জোর চেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ।
বাংলা তথ্য[0]
বাংলা তথ্য[0]