আজ ভোরে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ৩৪ বছর বয়সী মিডফিল্ডার কাসেমিরো বিনা ট্রান্সফার ফিতে দলে যোগ দিয়েছেন। এরপর ক্লাবের প্রধান নির্বাহী ও অংশীদার বেকহ্যাম আনুষ্ঠানিক বিবৃতিতে কাসেমিরোকে স্বাগত জানান।

ইন্টার মায়ামির অংশীদার বেকহ্যাম বলেন, “কাসেমিরো ও তাঁর পরিবারকে ইন্টার মায়ামিতে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত গর্বিত। মানুষ হিসেবে এবং মাঠের পারফরম্যান্সের জন্য আমি সব সময়ই তাঁকে ভীষণ শ্রদ্ধা করেছি। তিনি একজন সত্যিকারের বিজয়ী এবং ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে এত গৌরবময় অধ্যায় রচনার পর তিনি ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য ও নতুন ঘর হিসেবে মায়ামিকে বেছে নিয়েছেন—এতে আমি অপরিসীম আনন্দিত।”
ইন্টার মায়ামির মহাব্যবস্থাপক হোর্হে মাস বলেন, “কাসেমিরোর আগমন ইন্টার মায়ামির দীর্ঘদিনের দূরদৃষ্টি ও উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা কখনো বর্তমান অবস্থায় সন্তুষ্ট থাকি না; প্রতিনিয়ত বিকাশ ও উন্নতির পথ খুঁজি এবং প্রতি মৌসুমে নতুন উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করি। আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে প্রভাবশালী একটি ক্লাব গড়ে তোলা—শুধু যুক্তরাষ্ট্রের সেরা দল হওয়া নয়, বিশ্ব ফুটবলের মানদণ্ড হয়ে ওঠা। নেতৃত্ব, চ্যাম্পিয়ন মানসিকতা এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে অসাধারণ অর্জন—কাসেমিরো আমাদের ক্লাবের আদর্শ সবকিছুরই নিখুঁত প্রতিচ্ছবি। একজন পেশাদার ফুটবলারের পক্ষে জেতা সম্ভব, এমন প্রায় সব সম্মান অর্জনের পরও তাঁর ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে যে তিনি আমাদের উচ্চাকাঙ্ক্ষায় বিশ্বাস করেন এবং সর্বোচ্চ মান বজায় রেখে আমাদের সঙ্গে ভবিষ্যৎ গড়তে চান। ইন্টার মায়ামি পরিবারে তাঁকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
বাংলা তথ্য[0]
বাংলা তথ্য[0]